WhatsApp
Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মার্কশিট উত্তোলনের সঠিক নিয়মাবলি

National University Marksheet Application Process step by step guide

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মার্কশিট বা নম্বরপত্র উত্তোলন অনেক সময় জরুরি হয়ে পড়ে—বিশেষ করে চাকরি, ভর্তি বা বিদেশে অফিসিয়াল কাজে। কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই বুঝতে পারেন না কীভাবে National University Marksheet সংগ্রহ করবেন। তবে চিন্তার কিছু নেই, সঠিক গাইড অনুসরণ করলে সহজেই NU Marksheet Application বা নম্বরপত্র উত্তোলন করা যায়। অনেকেই জানতে চান কীভাবে NU Marksheet Application করবেন, কোথা থেকে NU Marksheet Application Form পাওয়া যায়? এছাড়াও শিক্ষার্থীরা খুঁজে থাকেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নম্বরপত্র উত্তোলন, অনলাইনে নম্বরপত্র সংগ্রহ করার সঠিক নিয়ম।

এই পেজে আপনি পাবেন NU Marksheet Online Application, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন পদ্ধতি, সময় ও খরচসহ নম্বরপত্র উত্তোলনের সম্পূর্ণ ধাপে ধাপে গাইড— এবং সরাসরি আমাদের সহায়তা, যাতে আপনি কোনো ঝামেলা বা ভুল ছাড়াই দ্রুত আপনার নম্বরপত্র সংগ্রহ করতে পারেন।

কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মার্কশিট উত্তোলন করতে হয়?

মার্কশিট উত্তোলনের জন্য প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের Student Login থেকে প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে। আবেদন করার সময় সব ডকুমেন্ট পিডিএফ (PDF) আকারে আপলোড করে আবেদন সাবমিট করে নির্ধারিত ফি জমা দিতে হয়। আবেদন যাচাই শেষে নম্বরপত্র প্রিন্ট হলে ওয়ান স্টপ সার্ভিস (কাউন্টার) থেকে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ইত্যাদি সংগ্রহ করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কশিট উত্তোলনে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে?

মার্কশিট উত্তোলনে নিচে দেওয়া সকল ডকুমেন্ট যুক্ত করতে হবে:
  • অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
  • রেজিস্ট্রেশন কার্ড
  • এডমিট কার্ড
  • অনলাইন ফলাফল
নোট: মার্কশিট পাওয়ার পর হারিয়ে গেলে জিডির কপি ও পত্রিকায় বিজ্ঞাপনের কপি যুক্ত করতে হবে।

NU থেকে মার্কশিট বা নম্বরপত্র উত্তোলন করতে কতদিন সময় লাগে?

সাধারণত সঠিকভাবে আবেদন করার পর National University Academic Marksheet প্রস্তুত হতে প্রায় ১৫-২০ কার্যদিবস সময় লাগে। বিভিন্ন কারণে এই সময় কম-বেশি হতে পারে। আর যাদের প্রফেশনাল কোর্স বা পুরাতন ব্যাচ বা হাতে লেখা নম্বরপত্র, তাদের ক্ষেত্রে ১ থেকে ২ মাসও লাগতে পারে। নোট: রেজাল্ট প্রকাশ হওয়ার ২-৩ মাসের মধ্যে সাময়িক সনদ ও নম্বরপত্র কলেজে চলে যাবে, না গেলে আবেদন করতে হবে।

মার্কশিট উত্তোলনের সরকারি ফি কত এবং কীভাবে জমা দিতে হয়?

NU Marksheet Application ফি বর্তমানে Improvement: 500/-, Duplicate: 800/- টাকা। আপনি চাইলে নিজেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই ফি জমা দিতে পারবেন। হারিয়ে গেলে দ্বি-নকল বা Duplicate আবেদন করতে হবে, যদি কলেজে না গিয়ে থাকে বা Improve থাকে তাহলে Marksheet Improvement Application করতে হবে এবং ২০২২ সালের পর পাস করলে Transcript Application করতে হবে।

মার্কশিট উত্তোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

রেজাল্ট প্রকাশের ৩ মাস পেরিয়ে গেলেও মার্কশিট কলেজে না গেলে কী করবো?
সাধারণত যাদের রেজাল্টের পরিবর্তন হয় বা ইম্প্রুভ থাকে তাদের মার্কশিট কলেজে যায় না বা দেরি হয়। সেক্ষেত্রে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে খোঁজ নিতে পারেন, অথবা অনলাইনে আবেদন করতে পারেন। আরও বিস্তারিত জানতে ও সহায়তা পেতে যোগাযোগ করুন।
আমার রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড হারিয়ে গেলে কী করবো?
নিয়ম অনুযায়ী NU Marksheet Application করতে যে সকল ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন তা সংযুক্ত করে আবেদন করতে হবে। অন্যথায় NU Marksheet ইস্যু (Issue) হবে না। বিশেষ প্রয়োজনে আমাদের কাছে নির্দেশনা নিতে পারেন।
আমি দূরে থাকি, অধ্যক্ষের সুপারিশ নেওয়া কঠিন, তাহলে কী করবো?
NU Marksheet Online Application এর জন্য অধ্যক্ষের সুপারিশসহ NU Marksheet Application Form যুক্ত করা বাধ্যতামূলক। দূরে থাকার কারণে অনেকের জন্য সরাসরি গিয়ে Marksheet Application Form-এ স্বাক্ষর নেওয়া কঠিন হয়। এ ক্ষেত্রে কীভাবে আবেদন তৈরি করবেন এবং অধ্যক্ষের সুপারিশ ছাড়া আবেদন করা যায় কিনা—এসব বিষয়ে আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন।
নিজে না গিয়ে কি NU থেকে মার্কশিট উত্তোলন করা সম্ভব?
হ্যাঁ, আপনি বিদেশে বা দূরে থাকলেও National University Marksheet উত্তোলন সম্ভব। সাধারণত সঠিকভাবে আবেদন করার পর মার্কশিট প্রিন্ট হলে কোনো প্রতিনিধিকে (Relative) অথরাইজড লেটারের মাধ্যমে ক্ষমতা প্রদান করে পাঠালে তিনি তা উত্তোলন করতে পারবেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ও প্রয়োজনমতো সহায়তা নিতে যোগাযোগ করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কশিটের নমুনা কীভাবে দেখবো?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Marksheet-এর নমুনা দেখতে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে আপনার কোর্স অনুযায়ী নমুনা দেখাতে পারবো।

কেন আমাদের সহায়তা নিবেন

নির্ভুল ও দ্রুত সমাধান

আমরা প্রতিটি কাজ নির্ভুলভাবে এবং দ্রুত সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনার মূল্যবান সময়ের গুরুত্ব বুঝে আমরা এমনভাবে কাজ করি, যাতে আপনি অপ্রয়োজনীয় দেরি বা ঝামেলা ছাড়াই সঠিক সমাধান পেতে পারেন。

অগ্রিম টাকা ছাড়াই সেবা

অনলাইনে অনেকেই অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হন, তবে আমাদের সেবা নিতে কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না। কাজ সম্পন্ন হওয়ার পরই আপনি বিল পরিশোধ করবেন, ফলে আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে আমাদের সার্ভিস নিতে পারেন。

অভিজ্ঞতা ও দক্ষতা

আমাদের নিজস্ব টিম রয়েছে যারা এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছে, ফলে আমরা বিভিন্ন জটিল সমস্যার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতা ও দক্ষতার কারণে আমরা দ্রুত এবং কার্যকরভাবে আপনার সমস্যার সমাধান দিতে সক্ষম。

বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতা

যেহেতু অগ্রিম কোনো টাকা দিতে হয় না, তাই প্রতারিত হওয়ার কোনো ঝুঁকি থাকে না। আমরা প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করি। কাজের প্রতিটি ধাপে আপনাকে আপডেট দেওয়া হবে, আপনি নিজেই মোবাইল দিয়ে যাচাই করতে পারবেন。

আমাদের সেবা নেওয়া গ্রাহকদের মতামত

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

Nu Help Center

সহায়তা পেতে যোগাযোগ করুন

WhatsApp

Mohammad Emon

সরাসরি কল দিয়ে কথা বলতে

Call Now

Nu Help Center

আমাদের কাস্টমার ফিডব্যাক

Facebook

Nu Help Center

আমাদের ভিডিও গাইডলাইন দেখুন

YouTube