কোনো হেল্প দরকার? আমাদের সাথে যোগাযোগ করুন।
WhatsApp
Skip to content
NU Duplicate Document Application Guide | National University হারানো ডকুমেন্ট উত্তোলনের সম্পূর্ণ নিয়মাবলি

National University Duplicate Certificate or Document Application Guide
জাতীয় বিশ্ববিদ্যালয়ের হারানো ডকুমেন্ট বা সার্টিফিকেট উত্তোলনের সম্পূর্ণ নিয়মাবলি

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে যেকোনো হারানো ডকুমেন্ট যেমন- Registration Card, Admit Card, Marksheet, Provisional Certificate এবং Original Certificate দ্বি-নকল (Duplicate) উত্তোলনের সম্পূর্ণ প্রক্রিয়া ও সঠিক গাইডলাইন নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো। এখানে GD Copy, Newspaper Advertisement, প্রয়োজনীয় কাগজপত্র, NU Duplicate Document Fee, অনলাইনে পেমেন্ট বা ব্যাংক ড্রাফটের নিয়ম এবং নিজে না গিয়ে প্রতিনিধি দ্বারা সংগ্রহের যাবতীয় তথ্য খুব সহজে ধাপে ধাপে উপস্থাপন করা হয়েছে।

হারানো ডকুমেন্ট বা ডুপ্লিকেট (Duplicate) কপি কেন উত্তোলন করতে হয়

শিক্ষাজীবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) সার্টিফিকেট, নম্বরপত্র বা রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া একটি সাধারণ অথচ গুরুতর সমস্যা। উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে এই ডকুমেন্টগুলোর মূল কপি প্রদর্শন করা বাধ্যতামূলক, তাই হারানো ডকুমেন্ট পুনরায় উত্তোলন (Duplicate Document) করা অত্যন্ত জরুরি।

  • বিদেশে উচ্চশিক্ষার আবেদনে বা মাইগ্রেশনের ক্ষেত্রে অরিজিনাল সনদের ডুপ্লিকেট কপি প্রদর্শন করতে হয়।
  • সরকারি বা বেসরকারি চাকরিতে যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট জমা দিতে হয়।
  • আগের কোনো নথিতে নামের বানান ভুল থাকলে তা সংশোধন করতেও পূর্বের ডকুমেন্টের প্রয়োজন হয় (এ বিষয়ে জানতে নাম সংশোধনের নিয়মাবলি দেখুন)।
  • আবার যদি রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র হারিয়ে যায় তাহলে সার্টিফিকেট ও নম্বরপত্র উত্তোলন করতেও সেই হারানো ডকুমেন্টগুলো উত্তোলন করতে হবে।

তাই কোনো ডকুমেন্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে দ্রুত থানায় জিডি করে দ্বি-নকল উত্তোলনের আবেদন করা একজন শিক্ষার্থীর প্রথম কাজ। যেকোনো জরুরি প্রয়োজনে সঠিক গাইডলাইন পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হারানো ডকুমেন্ট কীভাবে উত্তোলন করতে হয়

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হারানো ডকুমেন্ট বা দ্বি-নকল (Duplicate Document) উত্তোলনের প্রক্রিয়াটি কয়েকটি সুনির্দিষ্ট আইনি ধাপে বিভক্ত। চাইলেই আপনি সরাসরি সাধারণভাবে আবেদন জমা দিতে পারবেন না।

  • ডকুমেন্ট হারানোর পর পরই প্রথমে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (GD Copy) করতে হবে।
  • এরপর যেকোনো জাতীয় বা স্থানীয় দৈনিক পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি (Newspaper Advertisement) প্রকাশ করতে হবে।
  • জিডি কপি ও পত্রিকা কাটিংসহ আপনার কোর্স ও পাসের সাল অনুযায়ী অনলাইনে বা সরাসরি অফলাইনে আবেদন করতে হবে।
  • নির্ধারিত ফি (NU Duplicate Fee) সোনালী সেবা বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।
  • সর্বশেষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন যাচাই শেষে ডুপ্লিকেট কপি ইস্যু করলে তা সশরীরে গিয়ে সংগ্রহ করতে হবে।

এই আইনি ধাপগুলো সঠিকভাবে অনুসরণ না করলে কর্তৃপক্ষ আপনার ডুপ্লিকেট ডকুমেন্টের আবেদন বাতিল করে দিতে পারে। আইনি প্রক্রিয়া ও আবেদনের ব্যাপারে কোনো হেল্প লাগলে যোগাযোগ করুন।

NU থেকে হারানো ডুপ্লিকেট ডকুমেন্ট উত্তোলনে কী কী কাগজপত্র লাগে

যেকোনো হারানো ডকুমেন্টের ডুপ্লিকেট কপির জন্য আবেদন করার আগে আপনাকে কিছু অত্যাবশ্যকীয় প্রমাণপত্র বা ডকুমেন্টস প্রস্তুত করে রাখতে হবে। প্রতিটি আবেদনের জন্য অধ্যক্ষ কর্তৃক সুপারিশকৃত ফরমের পাশাপাশি নিচের কাগজপত্রগুলো প্রয়োজন:

  • নির্দিষ্ট ফরম্যাটে অধ্যক্ষের স্বাক্ষর ও সিলসহ আবেদনপত্র এবং পাসপোর্ট সাইজের ছবি।
  • থানায় করা সাধারণ ডায়েরির মূল কপি (যেখানে হারানো ডকুমেন্টের নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকতে হবে)।
  • জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হারানো বিজ্ঞপ্তির সম্পূর্ণ মূল পেপার কাটিং (Paper Cutting)।
  • জাতীয় পরিচয়পত্রের (NID Card) ফটোকপি এবং রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ডের স্ক্যান কপি (যদি কাছে সংরক্ষিত থাকে)।

সঠিকভাবে এই কাগজপত্রগুলো প্রস্তুত করে আবেদন না করলে আবেদন সেন্ড ব্যাক (Send Back) হতে পারে। কাগজপত্র প্রস্তুত করতে কোনো ঝামেলা মনে হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

হারানো ডকুমেন্টের জন্য কারা অনলাইনে ও কারা অফলাইনে আবেদন করবেন?

নতুন বা পুরাতন ব্যাচের ওপর ভিত্তি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে Duplicate Certificate বা যেকোনো ডকুমেন্ট উত্তোলনের মাধ্যম ভিন্ন হয়। নিচের নিয়ম অনুযায়ী আপনাকে আবেদনের মাধ্যম নির্ধারণ করতে হবে:

  • হাতে লেখা ডকুমেন্ট: আপনি যে ডকুমেন্ট তুলবেন সেটা যদি হাতে লেখা হয়ে থাকে তাহলে আপনাকে সরাসরি গাজীপুর গিয়ে ম্যানুয়ালভাবে আবেদন করতে হবে।
  • ডিজিটাল প্রিন্ট: অনেক সময় রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড হাতে লেখা থাকলেও সার্টিফিকেট বা নম্বরপত্র কম্পিউটার প্রিন্ট করা হয়ে থাকে, তাই যাদের ডকুমেন্ট কম্পিউটার প্রিন্টেড তারা সেই ডকুমেন্টের জন্য অনলাইনে আবেদন করবেন।
  • অফলাইন আবেদনের ক্ষেত্রে জিডি কপি ও পত্রিকার কাটিং সরাসরি সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হয়, আর অনলাইনে পিডিএফ (PDF) করে আপলোড করতে হয়।

অনলাইন বা অফলাইন যে মাধ্যমেই আবেদন করুন না কেন, প্রয়োজনীয় প্রমাণপত্রগুলো অবশ্যই কাছে রাখতে হবে। আপনার ব্যাচ অনুযায়ী সঠিক মাধ্যম জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন (Duplicate Registration Card) এর নিয়ম

শিক্ষাজীবনের প্রাথমিক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো রেজিস্ট্রেশন কার্ড; এটি হারিয়ে গেলে সবার আগে Duplicate Registration Card উত্তোলনের আবেদন করতে হয়। কারণ অন্যান্য ডুপ্লিকেট ডকুমেন্ট তুলতেও রেজিস্ট্রেশন কার্ডের তথ্য প্রয়োজন হয়।

  • রেজিস্ট্রেশন কার্ড হারানোর জিডি কপি ও পত্রিকার কাটিং (Newspaper Advertisement) সংগ্রহ করতে হবে।
  • আপনার কলেজের বর্তমান অধ্যক্ষের সুপারিশসহ নির্ধারিত ফরমে ডুপ্লিকেট রেজি কার্ডের জন্য আবেদন করতে হবে।
  • অনলাইনে হলে স্টুডেন্ট পোর্টালে লগইন করে Registration Card (Duplicate) সার্ভিসটি নির্বাচন করে প্রয়োজনীয় ফাইল আপলোড করতে হবে।
  • হাতে লেখা হলে সরাসরি দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ডের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে সরাসরি সকল কাগজপত্র সহ আবেদন জমা দিতে হবে তারপর সেখান থেকে একটা ফরম দেওয়া হবে সেটা পূরণ করে জমা দিতে হবে।
  • আবেদন সাবমিট করে নির্ধারিত ফি (ব্যাংক ড্রাফট বা অনলাইন পেমেন্ট) জমা দিয়ে মানি রিসিট সংগ্রহ করতে হবে।

কর্তৃপক্ষ আবেদন যাচাই করে অনুমোদন দিলে আপনার ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড প্রস্তুত হয়ে যাবে। রেজি কার্ড উত্তোলন সম্পর্কে আরও জানতে যোগাযোগ করুন।

হারানো এডমিট কার্ড উত্তোলন (Duplicate Admit Card) এর নিয়ম

পরীক্ষার আগে বা পরে যদি প্রবেশপত্র (Admit Card) হারিয়ে যায়, তবে তা পুনরায় তোলার জন্য ডুপ্লিকেট এডমিট কার্ডের আবেদন করতে হয়। Admit Card ছাড়া কোনো ব্যবহারিক বা অন্যান্য দাপ্তরিক কাজ সম্পন্ন করা যায় না।

  • এডমিট কার্ড হারানোর প্রমাণ হিসেবে জিডি কপি এবং হারানো বিজ্ঞপ্তির পেপার কাটিং বাধ্যতামূলক লাগবে।
  • অধ্যক্ষের সুপারিশকৃত ফরমের সাথে রেজিস্ট্রেশন কার্ডের কপি (Registration Card Copy) যুক্ত করতে হবে।
  • অনলাইনে হলে স্টুডেন্ট পোর্টালে লগইন করে Admit Card (Duplicate) সার্ভিসটি নির্বাচন করে প্রয়োজনীয় ফাইল আপলোড করতে হবে।
  • হাতে লেখা হলে সরাসরি দ্বি-নকল প্রবেশপত্রের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে সরাসরি সকল কাগজপত্র সহ আবেদন জমা দিতে হবে তারপর সেখান থেকে একটা ফরম দেওয়া হবে সেটা পূরণ করে জমা দিতে হবে।
  • আবেদন সাবমিট করে নির্ধারিত ফি (ব্যাংক ড্রাফট বা অনলাইন পেমেন্ট) জমা দিয়ে মানি রিসিট সংগ্রহ করতে হবে।

আপনার যদি রেজিস্ট্রেশন কার্ডও না থাকে, তবে আগে সেটি তুলতে হবে, এরপর এডমিট কার্ডের আবেদন করা যাবে। জরুরি প্রয়োজনে এডমিট কার্ড তুলতে যোগাযোগ করুন।

হারানো সাময়িক সনদ (Duplicate Provisional Certificate) উত্তোলনের নিয়ম

আপনি যদি ইতোমধ্যে সাময়িক সনদ তুলে থাকেন এবং সেটি হারিয়ে যায়, তবে মূল সনদ তোলার আগে আপনাকে Duplicate Provisional Certificate তুলতে হবে। সাময়িক সনদ জমা দেওয়া ছাড়া অরিজিনাল সনদ তোলা সম্ভব নয়।

  • সাময়িক সনদ হারানোর জিডি কপি (GD Copy) ও পত্রিকার মূল বিজ্ঞপ্তি আগে সংগ্রহ করতে হবে।
  • আবেদন ফরমে অধ্যক্ষের সুপারিশ এবং রেজিস্ট্রেশন ও এডমিট কার্ডের কপি যুক্ত করতে হবে।
  • অনলাইনে হলে স্টুডেন্ট পোর্টালে লগইন করে Provisional Certificate (Duplicate) সার্ভিসটি সিলেক্ট করে সব ফাইল একটি PDF আকারে আপলোড করতে হবে।
  • হাতে লেখা হলে সরাসরি দ্বি-নকল সাময়িক সনদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে সরাসরি সকল কাগজপত্র সহ আবেদন জমা দিতে হবে।
  • আবেদন সাবমিট করে নির্ধারিত ফি (ব্যাংক ড্রাফট বা অনলাইন পেমেন্ট) জমা দিয়ে মানি রিসিট সংগ্রহ করতে হবে।

যদি আপনি মূল সনদ তুলতে চান, তবে ডুপ্লিকেট সাময়িক সনদ হাতে পাওয়ার পর মূল সনদ উত্তোলনের নিয়মাবলি অনুসরণ করে আবেদন করবেন। দ্রুত সাময়িক সনদ পেতে যোগাযোগ করুন।

দ্বি-নকল মূল সনদ (Duplicate Original Certificate) উত্তোলনের নিয়ম

স্থায়ী চাকরি বা বিদেশে উচ্চশিক্ষার জন্য ডুপ্লিকেট মূল সনদ উত্তোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার অরিজিনাল সনদ চুরি বা নষ্ট হয়ে যায়, তবে Duplicate Original Certificate-এর জন্য আবেদন করতে হবে।

  • জিডি কপি ও পত্রিকার বিজ্ঞপ্তির সাথে পূর্বের ডুপ্লিকেট সাময়িক সনদ বা মূল সনদের স্ক্যান কপি (যদি থাকে) যুক্ত করতে হবে।
  • অনলাইনে হলে স্টুডেন্ট পোর্টালে লগইন করে Original Certificate (Duplicate) সার্ভিসটি সিলেক্ট করে সব ফাইল একটি PDF আকারে আপলোড করতে হবে।
  • হাতে লেখা হলে সরাসরি দ্বি-নকল মূল সনদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে সরাসরি সকল কাগজপত্র সহ আবেদন জমা দিতে হবে।
  • আবেদন সাবমিট করে নির্ধারিত ফি (ব্যাংক ড্রাফট বা অনলাইন পেমেন্ট) জমা দিয়ে মানি রিসিট সংগ্রহ করতে হবে।
  • ভিসি (VC) স্যারের স্বাক্ষরসহ মূল সনদ প্রস্তুত হতে অন্যান্য ডকুমেন্টের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে।

মূল সনদের কাজ অত্যন্ত স্পর্শকাতর, তাই সকল তথ্য নিখুঁতভাবে আপলোড করতে হয়। জরুরি ভিত্তিতে মূল সনদ তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন।

দ্বি-নকল নম্বরপত্র বা মার্কশিট (Duplicate Marksheet) উত্তোলনের নিয়ম

শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট অত্যন্ত জরুরি; এটি হারিয়ে গেলে ডুপ্লিকেট মার্কশিট (Duplicate Marksheet / Transcript) উত্তোলনের আবেদন করতে হয়।

  • মার্কশিট হারানোর জিডি কপি, পেপার কাটিং এবং রেজি ও এডমিট কার্ডের ফটোকপি প্রস্তুত করতে হবে।
  • আপনার পাসের সাল ২০২১ বা তার আগের ব্যাচ হলে অনলাইনে ‘Marksheet (Duplicate)’ সার্ভিসটি নির্বাচন করে আবেদন করতে হবে।
  • আর যদি ২০২২ সালের পরের হয়ে থাকে সেক্ষেত্রে এটি ‘Transcript (2nd Time)’ সার্ভিস নামে আবেদন করতে হবে।
  • হাতে লেখা হলে সরাসরি দ্বি-নকল মার্কশিটের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে সরাসরি সকল কাগজপত্র সহ আবেদন জমা দিতে হবে।
  • সঠিক সার্ভিস নির্বাচন করে আবেদন সাবমিট করুন এবং ফি জমা দিয়ে মানি রিসিটটি সযত্নে সংরক্ষণ করুন।

ভুল সার্ভিস নির্বাচন করলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট উত্তোলনে সঠিক দিকনির্দেশনা পেতে যোগাযোগ করুন।

অনলাইনে হারানো ডকুমেন্টের আবেদন কীভাবে করতে হয়

NU Student Portal ব্যবহার করে ঘরে বসেই Online Duplicate Document Application সম্পন্ন করা যায়। সঠিকভাবে আবেদন করার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করবেন:

  • প্রথমে জিডি কপি, পেপার কাটিং, আবেদন ফরম এবং অন্যান্য সব ডকুমেন্ট স্ক্যান করে একটি PDF ফাইলে (2MB এর নিচে) মার্জ করে নেবেন।
  • NU Student Portal-এ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘Examination Service’ অপশনে যাবেন। রেজিস্ট্রেশন কার্ডের জন্য ‘Academic Service’ অপশনে যেতে হবে।
  • আপনার হারিয়ে যাওয়া ডকুমেন্টের ধরন অনুযায়ী Duplicate সার্ভিস (যেমন- Provisional Certificate Duplicate) সিলেক্ট করবেন।
  • লাল তারকা (⁕) চিহ্নিত ঘরগুলো পূরণ করে ‘Choose File’ বাটনে ক্লিক করে স্ক্যান করা PDF ফাইলটি আপলোড করবেন।
  • ‘Preview’ বাটনে ক্লিক করে সব তথ্য যাচাই করে ‘Submit’ বাটনে ক্লিক করে আবেদনটি চূড়ান্তভাবে জমা দেবেন।

আবেদন সফলভাবে সাবমিট করার পর আপনাকে পরবর্তী ধাপে ফি প্রদান করতে হবে। আবেদন সাবমিটে কোনো ত্রুটি হলে যোগাযোগ করুন।

অনলাইনে আবেদন ফি এবং পেমেন্ট বা টাকা জমা দেওয়ার নিয়ম

হারানো ডকুমেন্টের আবেদন সফলভাবে সাবমিট হওয়ার পর নির্ধারিত Application Fee জমা দেওয়া বাধ্যতামূলক। প্রতিটা Duplicate Application Fee ৮০০/- টাকা, অনলাইনে ফি জমা দেওয়ার পদ্ধতি নিচে দেওয়া হলো:

  • আবেদনের শেষ ধাপে পেমেন্ট করার জন্য পোর্টালে থাকা ‘Payslip or Payment’ অপশনে ক্লিক করবেন।
  • মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ) বা সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট করতে ‘Online Payment’ সিলেক্ট করবেন।
  • তারপর পরবর্তী ধাপগুলো অনুসরণ করে পেমেন্ট সম্পন্ন হলে আবেদনের পাশে থাকা ‘Money Receipt’ অপশন থেকে রিসিট ডাউনলোড করবেন।
  • সরকারি ছুটির দিন বা প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৮টার মধ্যে পেমেন্ট করলে সার্ভারে আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে।

এই মানি রিসিটটি অবশ্যই প্রিন্ট করে সংরক্ষণ করবেন, কারণ ডুপ্লিকেট কপি সংগ্রহের সময় এটি কাউন্টারে জমা দিতে হবে। পেমেন্ট নিয়ে সমস্যা হলে যোগাযোগ করুন।

পুরাতন ব্যাচ বা অফলাইনে হারানো ডকুমেন্টের আবেদন করার নিয়ম

যাদের পাসের সাল অনেক পুরোনো এবং ডাটাবেস অনলাইনে নেই, তাদের সরাসরি Manual Application করতে হয়। অফলাইন আবেদনের ক্ষেত্রে নিচের ধাপগুলো মানবেন:

  • জিডি কপি, পত্রিকার মূল কাটিং এবং প্রয়োজনীয় সব ডকুমেন্ট একসাথে প্রিন্ট করে পিন-আপ করবেন।
  • গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সনদ বা সংশ্লিষ্ট শাখার নির্ধারিত রুমে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবেন।
  • প্রাথমিক অনুমোদন পাওয়ার পর নিচতলার কাউন্টার থেকে ব্যাংক চালানের ফরম নিয়ে সোনালী ব্যাংকে টাকা জমা (Bank Draft) করবেন।
  • চালানের রশিদগুলোর মধ্যে ‘Student Part’ নিজের কাছে রেখে বাকি অংশ পুনরায় সংশ্লিষ্ট রুমে গিয়ে আবেদনের সাথে জমা দিয়ে আসবেন।

অফলাইন আবেদনের স্ট্যাটাস অনলাইনে দেখা যায় না, তাই সম্ভাব্য তারিখে ম্যানুয়ালি খোঁজ নিতে হয়। এই বিষয়ে যেকোনো হেল্প লাগলে যোগাযোগ করুন।

ডুপ্লিকেট ডকুমেন্ট আবেদন সেন্ড ব্যাক (Send Back) করলে কী করবেন

আবেদনে কোনো তথ্য ভুল থাকলে, জিডি কপি অস্পষ্ট হলে বা পত্রিকার কাটিং সঠিকভাবে আপলোড না করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন ফেরত পাঠায়, যাকে Send Back বলা হয়।

  • NU Student Portal-এ লগইন করলে আবেদনের পাশে সবুজ রঙে ‘Send Back’ লেখা দেখতে পাবেন এবং ডানপাশে এর সুনির্দিষ্ট কারণ উল্লেখ থাকবে।
  • নির্দেশিত ভুলটি সংশোধন করে বা সঠিক পেপার কাটিংয়ের স্পষ্ট স্ক্যান কপি সংযুক্ত করে ‘Re-Apply’ বাটনে ক্লিক করবেন।
  • Send Back হওয়া আবেদন পুনরায় সাবমিট (Re-Apply) করার জন্য আপনাকে নতুন করে কোনো ফি জমা দিতে হবে না।
  • ভুল সংশোধন করে Re-Apply করলেই তা আবার ভেরিফিকেশন প্রসেসিংয়ে চলে যাবে।

বারবার সেন্ড ব্যাক হলে আবেদনের সময় অযথাই নষ্ট হয়। প্রথমবারেই নির্ভুলভাবে আবেদন করতে বা সেন্ড ব্যাকের দ্রুত সমাধান পেতে যোগাযোগ করুন।

হারানো ডুপ্লিকেট ডকুমেন্ট কোথা থেকে সংগ্রহ করতে হয়

ডকুমেন্ট প্রস্তুত হয়ে যাওয়ার পর এটি অটোমেটিক আপনার বাসায় পাঠানো হবে না, আপনাকে নির্দিষ্ট স্থান থেকে সশরীরে সংগ্রহ করতে হবে। ডুপ্লিকেট ডকুমেন্ট সংগ্রহের স্থান হলো:

  • সকল প্রস্তুতকৃত ডুপ্লিকেট ডকুমেন্ট (Duplicate Document) জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, গাজীপুর থেকেও দেওয়া হয় না।
  • রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার যদি ১০ সংখ্যার বেশি হয় তাহলে আপনার কলেজে পাঠানো হবে। যদি ১০ সংখ্যার কম হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তুলতে হবে।
  • গাজীপুর থেকে উত্তোলন করতে হলে নির্দিষ্ট ‘One Stop Service’ বা ওয়ানস্টপ কাউন্টার থেকে তুলতে হবে।

তাই যাওয়ার আগে অনলাইনে স্ট্যাটাস চেক করে বা কাউন্টারে খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে নেওয়া ভালো। সংগ্রহ স্থান নিয়ে সন্দেহ থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।

কাউন্টার থেকে কীভাবে ডুপ্লিকেট ডকুমেন্ট সংগ্রহ করতে হয়

সনদ বা হারানো ডকুমেন্ট রেডি হয়ে গেলে তা সংগ্রহের জন্য কিছু আনুষ্ঠানিক নিয়ম মানতে হয়। কাউন্টার থেকে ডুপ্লিকেট ডকুমেন্ট সংগ্রহের সময় যা করবেন:

  • গাজীপুর মেইন ক্যাম্পাসে যাওয়ার সময় অবশ্যই ডাউনলোড করা মানি রিসিট (Money Receipt), জিডি কপির মূল কাগজ এবং পত্রিকার অরিজিনাল কাটিং (Paper Cutting) সাথে নেবেন।
  • কাউন্টারে দায়িত্বরত কর্মকর্তার কাছে আপনার মানি রিসিট এবং প্রুফ ডকুমেন্টসগুলো জমা দেবেন।
  • কর্মকর্তা আপনার পরিচয় নিশ্চিত করতে মূল NID কার্ড দেখতে চাইতে পারেন এবং কিছু ভেরিফিকেশন প্রশ্ন করতে পারেন।
  • ভেরিফিকেশন সফল হলে খাতায় আপনার নাম ও স্বাক্ষর এন্ট্রি করে ডুপ্লিকেট কপিটি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে।

ডকুমেন্ট হাতে পাওয়ার পর নাম ও তথ্যে কোনো ভুল আছে কি না, তা সাথে সাথেই চেক করে নেবেন। কোনো ভুল পেলে ক্যাম্পাস ত্যাগ করার আগেই যোগাযোগ করুন।

নিজে না গিয়ে প্রতিনিধি দিয়ে কীভাবে ডুপ্লিকেট ডকুমেন্ট সংগ্রহ করবেন

শিক্ষার্থী যদি বিদেশে থাকেন, চাকরিতে ব্যস্ত থাকেন বা অসুস্থ হন, তবে Authorized Representative (প্রতিনিধি) এর মাধ্যমে হারানো ডকুমেন্ট তোলা সম্ভব। এর জন্য কিছু কড়া নিয়ম মানতে হয়:

  • প্রতিনিধি হিসেবে কেবল পিতা, মাতা, ভাই, বোন, স্বামী বা স্ত্রী উপস্থিত হতে পারবেন; অন্য কোন আত্মীয় গ্রহণযোগ্য নয়।
  • প্রতিনিধির সাথে অবশ্যই শিক্ষার্থীর নিজের হাতের স্বাক্ষর করা একটি ক্ষমতা হস্তান্তরের দরখাস্ত (Authorization Letter) থাকতে হবে।
  • মানি রিসিট, জিডি কপি, পত্রিকার কাটিং, শিক্ষার্থীর NID-এর ফটোকপি এবং প্রতিনিধির মূল NID কাউন্টারে জমা দিতে হবে।
  • কাউন্টারে সবকিছু ঠিকঠাক ভেরিফাই হলে কেবল তখনই প্রতিনিধির কাছে ডুপ্লিকেট ডকুমেন্ট হস্তান্তর করা হবে।

প্রতিনিধির মাধ্যমে ডকুমেন্ট তোলার সঠিক দরখাস্তের ফরম্যাট বা সার্বিক সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

হারানো ডকুমেন্ট উত্তোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

কেন আমাদের সহায়তা নিবেন

নির্ভুল ও দ্রুত সমাধান

আমরা প্রতিটি কাজ নির্ভুলভাবে এবং দ্রুত সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনার মূল্যবান সময়ের গুরুত্ব বুঝে আমরা এমনভাবে কাজ করি, যাতে আপনি অপ্রয়োজনীয় দেরি বা ঝামেলা ছাড়াই সঠিক সমাধান পেতে পারেন।

অগ্রিম টাকা ছাড়াই সেবা

অনলাইনে অনেকেই অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হন, তবে আমাদের সেবা নিতে কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না। কাজ সম্পন্ন হওয়ার পরই আপনি বিল পরিশোধ করবেন, ফলে আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে আমাদের সার্ভিস নিতে পারেন।

অভিজ্ঞতা ও দক্ষতা

আমাদের নিজস্ব টিম রয়েছে যারা এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছে, ফলে আমরা বিভিন্ন জটিল সমস্যার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতা ও দক্ষতার কারণে আমরা দ্রুত এবং কার্যকরভাবে আপনার সমস্যার সমাধান দিতে সক্ষম।

বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতা

যেহেতু অগ্রিম কোনো টাকা দিতে হয় না, তাই প্রতারিত হওয়ার কোনো ঝুঁকি থাকে না। আমরা প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করি। কাজের প্রতিটি ধাপে আপনাকে আপডেট দেওয়া হবে, আপনি নিজেই মোবাইল দিয়ে যাচাই করতে পারবেন।

আমাদের সেবা নেওয়া গ্রাহকদের মতামত

Posted on Google Google
shakila 06 profile picture
shakila 06
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Recently, i collected some documents from National University through Emon vaiya,and my experience was quite good. The process was smooth,the environment was organized and vaiya was cooperative & helpful,,,Thank u so much for the smooth process and the guideline
Posted on Google Google
Rajat Shuvra Malick profile picture
Rajat Shuvra Malick
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
বর্তমানে এরকম একটি প্লাটফর্ম পেয়ে স্বল্প সময়ের মধ্যে আমার সমস্যার সমাধান করতে পেরে আমি চিন্তামুক্ত হতে পেরেছি। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করছি।
Posted on Google Google
Sazid Tasin profile picture
Sazid Tasin
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Very good experience. Very helpful.
Posted on Google Google
kamrul hasan profile picture
kamrul hasan
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Thank you so much for presenting the certificate so beautifully.I didn't think you would work so perfectly like a human. Again,Thank you Bro
Posted on Google Google
Mohammad Eram profile picture
Mohammad Eram
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Their commitment to excellence is truly praiseworthy. I highly recommend them for their professionalism and look forward to continued high-quality service
Posted on Google Google
Kazi Abdullah Al Masnoon profile picture
Kazi Abdullah Al Masnoon
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Recently I have corrected my Hon's Certificate and transcript by Nu help center.Their service are very timely and I get my correction copy within short time. A lot of thanks to Nu Help Centre;specially Emon bhai.
Posted on Google Google
Shanto Khan profile picture
Shanto Khan
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
আমি সম্প্রতি NU Help Center থেকে আমার রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের জন্য আবেদন করেছিলাম। তাদের সার্ভিস সত্যিই প্রশংসনীয়। তারা খুব দ্রুত এবং দায়িত্বশীলভাবে আমার সমস্যার সমাধান করেছে। ধন্যবাদ NU Help Center-কে, তাদের আন্তরিক এবং কার্যকর সেবার জন্য।
Posted on Google Google
Kamrul Islam profile picture
Kamrul Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Their MOI certificate service is quite impressive. Fast response, clear instructions, and timely delivery. I would definitely recommend them to others.
Posted on Google Google
Dream UK profile picture
Dream UK
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
আমি মূল সনদ উত্তোলনের জন্য Nu Help Centre-এর সাথে যোগাযোগ করেছিলাম। শুরুতে একটু চিন্তায় ছিলাম, কারণ আগে কখনো এই ধরনের কাজ করিনি। কিন্তু তারা পুরো বিষয়টা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এবং নিয়মিত আপডেট দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমার কাজ সম্পন্ন হয়েছে। তাদের ব্যবহার এবং সার্ভিস দুটোই খুব ভালো লেগেছে।

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

Nu Help Centre

সহায়তা পেতে মেসেজ করুন

WhatsApp

Mohammad Emon

সরাসরি কথা বলতে কল দিন

Call Now

Nu Help Centre

আমাদের ফেসবুক পেজ

Facebook

Nu Help Centre

ভিডিও গাইডলাইন দেখুন

YouTube