আমাদের সম্পর্কে
Nu Help Centre—জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের তথ্য ও প্রশাসনিক কাজের
ভোগান্তি দূর করতে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম।
Mohammad Emon
প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালকজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রশাসনিক কাজগুলো অনেক সময় সাধারণ শিক্ষার্থীদের কাছে পাহাড়সম ভোগান্তি মনে হয়। নাম সংশোধন, সাময়িক সনদ বা ট্রান্সক্রিপ্ট সংগ্রহের সঠিক প্রক্রিয়া না জানায় অনেকেই অনলাইনে প্রতারকের খপ্পরে পড়ে সময় ও অর্থ উভয়ই হারান। শিক্ষার্থীদের এই অসহায়ত্ব দূর করে একটি দ্রুত ও নির্ভুল সমাধান দেওয়ার তাগিদ থেকেই আমি Nu Help Centre প্রতিষ্ঠা করেছি।
আমরা অগ্রিম কোন টাকা ছাড়াই প্রতিটি কাজ সততার সাথে সম্পন্ন করে শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের প্রধান সাফল্য। “কথায় নয়, কাজে প্রমাণ” — এই মূলমন্ত্র নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কাজ এবং পূর্বের গ্রাহকদের পজিটিভ রিভিও-ই আমাদের সবচেয়ে বড় সুনাম।