কোনো হেল্প দরকার? আমাদের সাথে যোগাযোগ করুন।
WhatsApp
Skip to content
NU MOI Certificate Application Guide | National University Medium of Instruction সনদ উত্তোলনের সম্পূর্ণ নিয়মাবলি

National University MOI Certificate Application Process Step by Step
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Medium of Instruction (MOI) উত্তোলনের সম্পূর্ণ নিয়মাবলি

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে Medium of Instruction বা MOI Certificate উত্তোলনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনের পদ্ধতি, ফি জমা এবং সংগ্রহের নিয়মাবলি সহজ ভাষায় নিচে দেওয়া হলো। বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে যারা ইংরেজি মাধ্যমের প্রমাণপত্র হিসেবে NU MOI Certificate তুলতে চান, এই গাইডলাইনটি অনুসরণ করে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই খুব সহজেই আবেদন করতে পারবেন।

MOI (Medium of Instruction) কী?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের MOI বা Medium of Instruction হলো এমন একটি দাপ্তরিক প্রত্যয়নপত্র, যা আনুষ্ঠানিকভাবে প্রমাণ করে যে আপনার পঠিত কোর্সের শিক্ষার মাধ্যম (Medium of Study) ইংরেজি ছিল।

  • এটি ইংরেজি মাধ্যমে পড়াশোনা শেষ করার একটি অফিসিয়াল প্রমাণপত্র।
  • উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও ভিসা প্রসেসিংয়ের বিভিন্ন ধাপে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কাজ করে।
  • এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায় যে একজন শিক্ষার্থী ইংরেজিতে পারদর্শী।

আপনার যদি বিদেশে পড়াশোনা করার বা স্কলারশিপে আবেদন করার স্বপ্ন থাকে, তবে আগে থেকেই এই সনদটি তুলে রাখা বুদ্ধিমানের কাজ হবে।

MOI Certificate কখন এবং কেন প্রয়োজন হয়?

বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার সময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হিসেবে কাজ করে, যা সাধারণত নিচের ক্ষেত্রগুলোতে প্রয়োজন হয়:

  • বিদেশে পড়াশোনা ও IELTS বিকল্প: অনেক বিদেশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে IELTS বা TOEFL-এর বিকল্প হিসেবে MOI দেখানোর মাধ্যমে সরাসরি ভর্তি বা অফার লেটার পাওয়া যায়।
  • স্কলারশিপ আবেদন: বিদেশি বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামে ভাষা দক্ষতার যোগ্যতা বা প্রমাণ হিসেবে এটি জমা দিতে হয়।
  • স্টুডেন্ট ভিসা প্রসেসিং: ভিসা আবেদনের সময় নির্দিষ্ট কিছু দেশের এম্বাসি শিক্ষার্থী ইংরেজিতে পারদর্শী কি না তা যাচাইয়ে MOI চেয়ে থাকে, সাথে মূল সনদও প্রয়োজন হয় মূল সনদ উত্তোলনের নিয়মাবলি।
  • আন্তর্জাতিক চাকরি: দেশি-বিদেশি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বা আন্তর্জাতিক সংস্থায় চাকরির ক্ষেত্রে আবেদনকারীর পড়াশোনার মাধ্যম নিশ্চিত হতে এটি প্রয়োজন হয়।

আপনি যে বিশ্ববিদ্যালয় বা দেশে আবেদন করতে চাচ্ছেন, তাদের Requirements ভালো করে পড়ে নিশ্চিত হয়ে নিন MOI গ্রহণযোগ্য কি না। যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।

Main MOI (প্রধান MOI) সার্টিফিকেট কারা পাবেন?

জাতীয় বিশ্ববিদ্যালয়ে MOI বা Medium of Instruction প্রধানত দুই ভাগে বিভক্ত, যার প্রথমটি হলো Main MOI। যেসব কোর্সের সম্পূর্ণ সিলেবাস ও একাডেমিক কার্যক্রম সরাসরি ইংরেজি ভাষায় পরিচালিত হয়, কেবল তাদেরকেই এই প্রধান সনদের অনুমোদন দেওয়া হয়।

  • যোগ্য কোর্স ও বিষয়: Honours এবং Masters পর্যায়ের BA ও MA-এর কেবল English বিষয়ের শিক্ষার্থীরা সরাসরি Main MOI পাবেন।
  • সনদের ভাষা/লেখা: এই সনদে আনুষ্ঠানিকভাবে উল্লেখ থাকে— “Medium of Instruction was in English”।
  • আবেদনের সুবিধা: সরাসরি ইংরেজি বিভাগের শিক্ষার্থী হওয়ায় বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষা দক্ষতার প্রমাণ হিসেবে এই সনদটি সবচেয়ে বেশি প্রাধান্য পায়।

আপনি যদি English বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন, তবে কোনো বাড়তি জটিলতা ছাড়াই সহজে এই Main MOI উত্তোলন করতে পারবেন। এ বিষয়ে পরামর্শের জন্য যোগাযোগ করুন।

English Version MOI সার্টিফিকেট কারা পাবেন?

English বিষয় ব্যতীত অন্য যেসব বিষয়ের মূল রেফারেন্স বই, সিলেবাস ও একাডেমিক কার্যক্রম ইংরেজি ভার্সনে পরিচালিত হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় তাদেরকে English Version MOI প্রদান করে থাকে। যাদেরকে এটি দেওয়া হবে:

  • Business Studies & Science: Honours ও Masters-এর Business Studies (Marketing, Finance, Accounting, Management) এবং BSc/MSc-এর সকল বিষয় (Physics, Chemistry, Bio-Chemistry, Botany, Zoology, Psychology, Soil Science, Statistics, Mathematics, Environment Science, Geography and Environment)।
  • Arts & Social Science: BSS/MSS-এর কেবল তিনটি বিষয়— Economics, Social Work এবং Sociology-র শিক্ষার্থীরা।
  • Professional Courses: Bachelor Professional (BBA Professional, CSE, ECE, BEd, AMT, KMT, FDT) এবং 1 Year Professional Course (LLB, BEd, BPEd, BSEd)-এর সকল শিক্ষার্থী।
  • সনদের লেখা: এই সনদে উল্লেখ থাকে— “Academic activities was in English version”।

আপনার বিষয় যদি উপরে উল্লেখিত তালিকার মধ্যে থাকে, তবে আপনি English Version MOI-এর জন্য যোগ্য হবেন। বিদেশে উচ্চ শিক্ষা বা চাকুরীর জন্য এই English Version MOI সার্টিফিকেটও গ্রহন করা হয়।

কারা MOI সার্টিফিকেট পাবেন না?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় বা কোর্সের জন্য MOI ইস্যু করা হয় না। যেসব বিষয়ের মূল পাঠ্যক্রম বাংলা বা অন্য ভাষায় পরিচালিত হয়, তাদের ক্ষেত্রে MOI প্রদান করা সম্ভব হয় না।

  • Honours & Masters (Arts & Social Science): BA/MA-এর Bangla, Philosophy, History, Islamic History and Culture, Islamic Studies, Home Economics, Arabic, Sanskrit, Music এবং BSS/MSS-এর Political Science, Anthropology, Library and Information Science-এর শিক্ষার্থীরা।
  • Degree / Pass Course: BA, BSS, BSc, BBS, BCom সহ সকল Degree (Pass) কোর্সে MOI প্রদান করা হয় না।
  • Preliminary (Preli) Masters: Masters Part-1 (Preliminary)-এর MA, MSS, MSc, MBS, MCom কোর্সসমূহে MOI ইস্যু হয় না।

আপনার কোর্স বা বিষয় যদি এই তালিকার অন্তর্ভুক্ত হয়, তবে সরাসরি MOI পাবেন না। এক্ষেত্রে বিকল্প হিসেবে আপনাকে MOI এর মতই একটি প্রত্যয়নপত্র দেওয়া হবে, সেটা কিভাবে নিতে হয় জানতে আমাদের সহায়তা নিন।

NU থেকে MOI Certificate উত্তোলনের সাধারণ নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI উত্তোলনের প্রক্রিয়াটি অন্যান্য একাডেমিক সনদের মতোই নির্দিষ্ট নিয়ম মেনে কয়েকটি ধাপে সম্পন্ন করতে হয়।

  • প্রথমে সঠিক নিয়মে প্রয়োজনীয় সব কাগজপত্র বা ডকুমেন্টস প্রস্তুত করতে হবে।
  • এরপর আপনার কাগজপত্র নিয়ে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে আবেদন জমা দিতে হবে।
  • আবেদন শেষে ব্যাংক চালান বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার ডকুমেন্টস যাচাই-বাছাই শেষে MOI প্রস্তুত করবে, যা আপনাকে গাজীপুর গিয়ে সশরীরে সংগ্রহ করতে হবে।

MOI Certificate NU থেকে উত্তোলনের জন্য কী কী কাগজপত্র প্রয়োজন?

নির্ভুল আবেদনের জন্য আপনার কাছে কিছু নির্দিষ্ট ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক, যা ছাড়া আবেদন কোনোভাবেই গ্রহণ করা হবে না।

  • আপনার কলেজের অধ্যক্ষের সুপারিশ সহ রেজিস্ট্রার-জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর একটি আবেদনপত্র।
  • আপনার কলেজের অফিসিয়াল প্যাডে (Letterhead) অধ্যক্ষের সুপারিশসহ একটি রিকমেন্ডেশন লেটার (Recommendation Letter)।
  • আপনার মূল রেজিস্ট্রেশন কার্ড (Registration Card) এবং শেষ বর্ষের এডমিট কার্ডের (Admit Card) ফটোকপি।
  • কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সাময়িক সনদ বা মূল সনদের ফটোকপি।
  • আপনার সম্পূর্ণ একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের ফটোকপি।

এই কাগজগুলোর কোনো একটি বাদ পড়লে আবেদন অসম্পূর্ণ থেকে যাবে। কোনো ডকুমেন্ট হারিয়ে গেলে তা আগে তুলে নিতে হবে, এ বিষয়ে সহায়তা পেতে যোগাযোগ করুন। NU MOI Certificate Application Download Link।

MOI Certificate-এর জন্য কীভাবে আবেদন করবেন?

NU MOI Certificate-এর আবেদন অনলাইনে করা যায় না, সরাসরি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবেদন করতে হয়।

  • প্রথমে সব ডকুমেন্টস সঠিকভাবে সংগ্রহ করুন। তারপর সবগুলো ডকুমেন্ট একসাথে পিনআপ করুন।
  • পিনআপ করা ফাইলটি নিয়ে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে যাবেন।
  • সেখানে গিয়ে MOI দপ্তরে আপনার আবেদনপত্রটি জমা দিন। আবেদন জমা দেওয়ার পর আপনার আবেদন যাচাই করে ফি জমা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হবে।

ফি জমা দেওয়ার অনুমতি পেলে নির্ধারিত ফি জমা দিয়ে উক্ত আবেদনপত্র পুনরায় MOI দপ্তরে জমা দিলে আবেদন সম্পন্ন হবে।

MOI Application Fee কত এবং পেমেন্ট করার নিয়ম

National University MOI Application Fee ৮০০/- টাকা, কীভাবে জমা দিতে হয় অনেকেই এ নিয়ে দ্বিধায় থাকেন, আমি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি।

  • MOI দপ্তর থেকে আপনাকে আবেদন ফি জমা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হলে সেই অনুমোদিত আবেদনপত্রটি নিয়ে আপনাকে কাউন্টারে যেতে হবে।
  • কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে আপনার নির্ধারিত ‘Money Receipt’ সংগ্রহ করতে হবে।
  • কাউন্টার থেকে পাওয়া ‘Money Receipt’ নিয়ে ক্যাম্পাসের ভেতরে সোনালী ব্যাংকের শাখায় গিয়ে ৮০০/- জমা দিয়ে রশিদ সংগ্রহ করবেন।
  • টাকা জমার রশিদগুলোর মধ্যে ‘Student Part’ আপনার কাছে রেখে বাকি অংশগুলো আবেদনের সাথে পিনআপ করে MOI দপ্তরে জমা দিবেন।

অবশ্যই এই মানি রিসিটটির ‘Student Part’ অবশ্যই যত্নে রাখবেন, কারণ এটি ছাড়া আপনাকে কোনোভাবেই MOI সনদ দেওয়া হবে না।

MOI প্রস্তুত হতে কতদিন সময় লাগে?

আবেদন করার পর MOI হাতে পেতে কতদিন সময় লাগবে, তা মূলত নির্ভর করে আবেদনের ধরন এবং বিশ্ববিদ্যালয়ের কাজের চাপের ওপর।

  • যেহেতু এটা একটা ম্যানুয়াল ভেরিফিকেশনের কাজ, তাই ভেরিফিকেশন সফল হওয়ার পর সনদ প্রস্তুত করা হয়।
  • সনদ প্রস্তুত হলে রেজিস্ট্রার স্যার স্বাক্ষর করলে সেগুলো নির্ধারিত ভলিউম বইয়ে এন্ট্রি করা হয়।
  • তারপর আপনার মানি রিসিটের ‘Student Part’ নিয়ে MOI দপ্তরে গেলে MOI Certificate তুলতে পারবেন।

জরুরি প্রয়োজনে যদি আপনার দ্রুততম সময়ে সনদ প্রয়োজন হয়, তবে আমাদের সাথে যোগাযোগ করুন।

নিজে উপস্থিত হতে না পারলে কী করবেন?

আপনি যদি দেশের বাইরে থাকেন, অসুস্থ থাকেন বা অন্য কোনো জরুরি কাজে ব্যস্ত থাকেন, তবে National University থেকে MOI Certificate নেওয়ার জন্য প্রতিনিধির মাধ্যমে সনদ উত্তোলনের সুযোগ রয়েছে।

  • প্রতিনিধি হিসেবে কেবল পিতা, মাতা, ভাই, বোন, স্বামী বা স্ত্রী উপস্থিত হতে পারবেন; অন্য কেউ নয়।
  • যিনি যাবেন তাকে সাথে করে একটি ক্ষমতা হস্তান্তরের দরখাস্ত (Authorization Letter) নিয়ে যেতে হবে।
  • এছাড়া আপনার এবং প্রতিনিধির এনআইডির ফটোকপিসহ মূল মানি রিসিট কাউন্টারে জমা দিতে হবে।

সঠিক প্রতিনিধি না পাঠালে কর্তৃপক্ষ কোনোভাবেই সনদ হস্তান্তর করবে না। এ বিষয়ে ফরম্যাট বা আরও বিস্তারিত জানতে আমাদের সহায়তা নিন।

MOI হাতে পাওয়ার পর গুরুত্বপূর্ণ কাজ

সনদটি হাতে পাওয়ার পরই আপনার কাজ শেষ হয়ে যায় না; ভবিষ্যতে বড় ধরনের ভোগান্তি এড়াতে কিছু বিষয় সাথে সাথেই যাচাই করে নেওয়া উচিত।

  • আপনার নামের বানান, রেজিস্ট্রেশন নম্বর, সেশন এবং পাসের সাল ঠিক আছে কি না তা অন্য ডকুমেন্টের সাথে মিলিয়ে নিন।
  • কোনো প্রিন্টিং মিস্টেক বা ভুল থাকলে ক্যাম্পাস ত্যাগ করার আগেই তা সংশ্লিষ্ট শাখায় রিপোর্ট করুন।
  • যদি লক্ষ করেন আপনার পূর্বের সমস্ত ডকুমেন্টই ভুল আছে তাহলে সংশোধনের নিয়মাবলি দেখুন।

তাৎক্ষণিকভাবে জানালে তারা দ্রুত সমাধান বা রি-প্রিন্ট করে দিতে পারবেন। পরবর্তীতে গেলে নতুন করে আবেদনের জটিলতায় পড়তে হতে পারে।

MOI সার্টিফিকেট সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নউত্তর

কেন আমাদের সহায়তা নিবেন

নির্ভুল ও দ্রুত সমাধান

আমরা প্রতিটি কাজ নির্ভুলভাবে এবং দ্রুত সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনার মূল্যবান সময়ের গুরুত্ব বুঝে আমরা এমনভাবে কাজ করি, যাতে আপনি অপ্রয়োজনীয় দেরি বা ঝামেলা ছাড়াই সঠিক সমাধান পেতে পারেন।

অগ্রিম টাকা ছাড়াই সেবা

অনলাইনে অনেকেই অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হন, তবে আমাদের সেবা নিতে কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না। কাজ সম্পন্ন হওয়ার পরই আপনি বিল পরিশোধ করবেন, ফলে আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে আমাদের সার্ভিস নিতে পারেন।

অভিজ্ঞতা ও দক্ষতা

আমাদের নিজস্ব টিম রয়েছে যারা এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছে, ফলে আমরা বিভিন্ন জটিল সমস্যার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতা ও দক্ষতার কারণে আমরা দ্রুত এবং কার্যকরভাবে আপনার সমস্যার সমাধান দিতে সক্ষম।

বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতা

যেহেতু অগ্রিম কোনো টাকা দিতে হয় না, তাই প্রতারিত হওয়ার কোনো ঝুঁকি থাকে না। আমরা প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করি। কাজের প্রতিটি ধাপে আপনাকে আপডেট দেওয়া হবে, আপনি নিজেই মোবাইল দিয়ে যাচাই করতে পারবেন।

আমাদের সেবা নেওয়া গ্রাহকদের মতামত

Posted on Google Google
shakila 06 profile picture
shakila 06
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Recently, i collected some documents from National University through Emon vaiya,and my experience was quite good. The process was smooth,the environment was organized and vaiya was cooperative & helpful,,,Thank u so much for the smooth process and the guideline
Posted on Google Google
Rajat Shuvra Malick profile picture
Rajat Shuvra Malick
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
বর্তমানে এরকম একটি প্লাটফর্ম পেয়ে স্বল্প সময়ের মধ্যে আমার সমস্যার সমাধান করতে পেরে আমি চিন্তামুক্ত হতে পেরেছি। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করছি।
Posted on Google Google
Sazid Tasin profile picture
Sazid Tasin
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Very good experience. Very helpful.
Posted on Google Google
kamrul hasan profile picture
kamrul hasan
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Thank you so much for presenting the certificate so beautifully.I didn't think you would work so perfectly like a human. Again,Thank you Bro
Posted on Google Google
Mohammad Eram profile picture
Mohammad Eram
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Their commitment to excellence is truly praiseworthy. I highly recommend them for their professionalism and look forward to continued high-quality service
Posted on Google Google
Kazi Abdullah Al Masnoon profile picture
Kazi Abdullah Al Masnoon
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Recently I have corrected my Hon's Certificate and transcript by Nu help center.Their service are very timely and I get my correction copy within short time. A lot of thanks to Nu Help Centre;specially Emon bhai.
Posted on Google Google
Shanto Khan profile picture
Shanto Khan
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
আমি সম্প্রতি NU Help Center থেকে আমার রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের জন্য আবেদন করেছিলাম। তাদের সার্ভিস সত্যিই প্রশংসনীয়। তারা খুব দ্রুত এবং দায়িত্বশীলভাবে আমার সমস্যার সমাধান করেছে। ধন্যবাদ NU Help Center-কে, তাদের আন্তরিক এবং কার্যকর সেবার জন্য।
Posted on Google Google
Kamrul Islam profile picture
Kamrul Islam
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
Their MOI certificate service is quite impressive. Fast response, clear instructions, and timely delivery. I would definitely recommend them to others.
Posted on Google Google
Dream UK profile picture
Dream UK
Google star 1Google star 2Google star 3Google star 4Google star 5Trustindex verifies that the original source of the review is Google.
আমি মূল সনদ উত্তোলনের জন্য Nu Help Centre-এর সাথে যোগাযোগ করেছিলাম। শুরুতে একটু চিন্তায় ছিলাম, কারণ আগে কখনো এই ধরনের কাজ করিনি। কিন্তু তারা পুরো বিষয়টা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এবং নিয়মিত আপডেট দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমার কাজ সম্পন্ন হয়েছে। তাদের ব্যবহার এবং সার্ভিস দুটোই খুব ভালো লেগেছে।

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

Nu Help Centre

সহায়তা পেতে মেসেজ করুন

WhatsApp

Mohammad Emon

সরাসরি কথা বলতে কল দিন

Call Now

Nu Help Centre

আমাদের ফেসবুক পেজ

Facebook

Nu Help Centre

ভিডিও গাইডলাইন দেখুন

YouTube