WhatsApp
Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট উত্তোলনের সঠিক নিয়মাবলি

National University Transcript Application Process step by step guide

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট উত্তোলন অনেক শিক্ষার্থীর জন্য জরুরি হলেও সঠিক প্রক্রিয়া না জানার কারণে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য NU Transcript বা NU Academic Transcript প্রয়োজন হয়, কিন্তু সঠিক নিয়ম জানলে সহজেই NU Transcript Application করা যায়। এ বিষয়ে অনলাইনে বিভিন্ন তথ্য থাকলেও সেগুলো অনেক সময় জটিল বা অসম্পূর্ণ হয়। তাই এখানে আমরা সহজভাবে দেখিয়েছি কীভাবে NU Transcript Application করতে হয়। অনেকেই জানতে চান কীভাবে NU Transcript Application Form পাওয়া যায়, NU Transcript Application Form PDF Download করবেন কীভাবে এবং ট্রান্সক্রিপ্ট উত্তোলনের সঠিক নিয়ম কী।

এছাড়াও শিক্ষার্থীরা খুঁজে থাকেন NU Transcript Fee, ট্রান্সক্রিপ্ট পেতে কতদিন সময় লাগে, এবং আবেদন করার পর কীভাবে সংগ্রহ করবেন। অনেক ক্ষেত্রে NU Transcript Online Application, Document Preparation এবং Processing System সম্পর্কেও পরিষ্কার ধারণা প্রয়োজন হয়। এই পেজে আপনি পাবেন প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন পদ্ধতি, সময় ও খরচসহ NU Transcript উত্তোলনের সম্পূর্ণ ধাপে ধাপে গাইড— এবং সরাসরি আমাদের সহায়তা, যাতে আপনি কোনো ঝামেলা বা ভুল ছাড়াই আপনার ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে পারেন।

কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে হয়?

ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের Student Login থেকে প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে। আবেদন করার সময় সব ডকুমেন্ট পিডিএফ (PDF) আকারে আপলোড করে আবেদন সাবমিট করার পর নির্ধারিত ফি জমা দিতে হয়। আবেদন যাচাই শেষে সনদ প্রিন্ট হলে ওয়ান স্টপ সার্ভিস (কাউন্টার) থেকে মূল সনদ, ট্রান্সক্রিপ্ট ইত্যাদি সংগ্রহ করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট উত্তোলনে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে?

নিচে দেওয়া সকল ডকুমেন্ট যুক্ত করতে হবে:
  • অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
  • রেজিস্ট্রেশন কার্ড
  • এডমিট কার্ড
  • প্রভিশনাল সনদ
  • মার্কশিট
  • Entrance Certificate
নোট: ২০২২ সাল থেকে সবাইকে সরাসরি ট্রান্সক্রিপ্ট দেওয়া হয়, তাদের পুনরায় তুলতে হবে না।

NU থেকে ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে কতদিন সময় লাগে?

সাধারণত সঠিকভাবে আবেদন করার পর National University Academic Transcript প্রস্তুত হতে প্রায় ১৫-২০ কার্যদিবস সময় লাগে। বিভিন্ন কারণে এই সময় কম-বেশি হতে পারে, কারণ NU Main Transcript প্রসেসিং প্রতিটি কোর্সভেদে ভিন্ন হয়ে থাকে। আর যাদের প্রফেশনাল কোর্স বা পুরাতন ব্যাচ, তাদের ১ থেকে ২ মাসও লাগতে পারে। নোট: সঠিক আবেদন ফরম যুক্ত না করলে আবেদন আটকে থাকতে পারে।

ট্রান্সক্রিপ্ট উত্তোলনের সরকারি ফি কত এবং কীভাবে জমা দিতে হয়?

NU Transcript Application ফি বর্তমানে ৭০০ টাকা। আপনি চাইলে নিজেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই ফি জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই আবেদনে কোনো ভুল আছে কিনা তা ভালোভাবে দেখে নিবেন। মার্কশিটে নামের বানানগুলো সঠিক আছে কিনা তা দেখে নিবেন, নামের বানান ভুল থাকলে তা আগে সংশোধন করা জরুরি। নতুবা আপনার মূল সনদ ও ট্রান্সক্রিপ্টে ভুল নামই থেকে যাবে।

ট্রান্সক্রিপ্ট উত্তোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

আমার রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড হারিয়ে গেছে, করণীয় কী?
নিয়ম অনুযায়ী NU Transcript Collection করতে যে সকল ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন তা সংযুক্ত করে আবেদন করতে হবে। অন্যথায় NU Transcript ইস্যু (Issue) হবে না। বিশেষ প্রয়োজনে আমাদের কাছে নির্দেশনা নিতে পারেন।
আমি দূরে থাকি, অধ্যক্ষের সুপারিশ নেওয়া কঠিন, তাহলে কী করবো?
NU Academic Transcript Online Application এর জন্য অধ্যক্ষের সুপারিশসহ NU Transcript Application Form যুক্ত করা বাধ্যতামূলক। দূরে থাকার কারণে অনেকের জন্য সরাসরি গিয়ে Transcript Application Form-এ স্বাক্ষর নেওয়া কঠিন হয়। এ ক্ষেত্রে কীভাবে আবেদন তৈরি করবেন এবং অধ্যক্ষের সুপারিশ ছাড়া আবেদন করা যায় কিনা—এসব বিষয়ে আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন।
নিজে না গিয়ে কি NU থেকে ট্রান্সক্রিপ্ট উত্তোলন করা সম্ভব?
হ্যাঁ, আপনি বিদেশে বা দূরে থাকলেও National University থেকে ট্রান্সক্রিপ্ট বা Original Certificate উত্তোলন সম্ভব। সাধারণত সঠিকভাবে আবেদন করার পর ট্রান্সক্রিপ্ট প্রস্তুত হলে কোনো প্রতিনিধিকে (Relative) অথরাইজড লেটারের মাধ্যমে ক্ষমতা প্রদান করে পাঠালে তিনি তা উত্তোলন করতে পারবেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ও প্রয়োজনমতো সহায়তা নিতে যোগাযোগ করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ট্রান্সক্রিপ্টের নমুনা কীভাবে দেখবো?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Academic Transcript-এর নমুনা দেখতে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে আপনার কোর্স অনুযায়ী নমুনা দেখাতে পারবো।

কেন আমাদের সহায়তা নিবেন

নির্ভুল ও দ্রুত সমাধান

আমরা প্রতিটি কাজ নির্ভুলভাবে এবং দ্রুত সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনার মূল্যবান সময়ের গুরুত্ব বুঝে আমরা এমনভাবে কাজ করি, যাতে আপনি অপ্রয়োজনীয় দেরি বা ঝামেলা ছাড়াই সঠিক সমাধান পেতে পারেন।

অগ্রিম টাকা ছাড়াই সেবা

অনলাইনে অনেকেই অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হন, তবে আমাদের সেবা নিতে কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না। কাজ সম্পন্ন হওয়ার পরই আপনি বিল পরিশোধ করবেন, ফলে আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে আমাদের সার্ভিস নিতে পারেন।

অভিজ্ঞতা ও দক্ষতা

আমাদের নিজস্ব টিম রয়েছে যারা এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছে, ফলে আমরা বিভিন্ন জটিল সমস্যার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতা ও দক্ষতার কারণে আমরা দ্রুত এবং কার্যকরভাবে আপনার সমস্যার সমাধান দিতে সক্ষম।

বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতা

যেহেতু অগ্রিম কোনো টাকা দিতে হয় না, তাই প্রতারিত হওয়ার কোনো ঝুঁকি থাকে না। আমরা প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করি। কাজের প্রতিটি ধাপে আপনাকে আপডেট দেওয়া হবে, আপনি নিজেই মোবাইল দিয়ে যাচাই করতে পারবেন।

আমাদের সেবা নেওয়া গ্রাহকদের মতামত

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

Nu Help Center

সহায়তা পেতে যোগাযোগ করুন

WhatsApp

Mohammad Emon

সরাসরি কল দিয়ে কথা বলতে

Call Now

Nu Help Center

আমাদের কাস্টমার ফিডব্যাক

Facebook

Nu Help Center

আমাদের ভিডিও গাইডলাইন দেখুন

YouTube