WhatsApp
Skip to content

WES/ECA ভেরিফিকেশন ও ট্রান্সক্রিপ্ট সিলগালা করার নিয়মাবলি

NU Document Verification for ECA, WES, IQAS, ICAS & Foreign Credentials

কানাডা, আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশে ইমিগ্রেশন বা উচ্চশিক্ষার জন্য ECA (Educational Credential Assessment) করা বাধ্যতামূলক। WES, IQAS, ICES, ICAS ইত্যাদি এজেন্সির মাধ্যমে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) ডিগ্রি ভেরিফাই করতে হয়। এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট ও সনদ সরাসরি সিলগালা খামে (Sealed Envelope) নির্দিষ্ট এজেন্সিতে পাঠাতে হয়।

একটু ভুলের কারণে আপনার ভেরিফিকেশন আবেদনটি বাতিল বা রিজেক্ট হয়ে যেতে পারে। এই পেজে WES Verification Process, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং Transcript Sealed Envelope করার সম্পূর্ণ নিয়মাবলি বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা নিজে গিয়ে এই জটিল কাজটি করতে পারছেন না, তারা আমাদের মাধ্যমে ঘরে বসেই নিরাপদে সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

NU থেকে কীভাবে WES/ECA ভেরিফিকেশন করতে হয়?

প্রথমে নির্দিষ্ট এজেন্সির বা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আবেদন করে Reference Number সংগ্রহ করতে হবে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট ও সনদ ভেরিফাই করে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল খামে ভরে মুখ আঠা দিয়ে বন্ধ করে জয়েন্ট কন্ট্রোলারের সিল ও স্বাক্ষর নিতে হবে। নোট: খাম খোলার চেষ্টা করলে ভেরিফিকেশন বাতিল বলে গণ্য হবে।

ECA বা WES-এর জন্য কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে?

ভেরিফিকেশনের জন্য নিচের কাগজপত্রগুলো প্রস্তুত রাখুন:
  • একাডেমিক ট্রান্সক্রিপ্টের কপি
  • মূল সনদের কপি (যদি লাগে)
  • রেফারেন্স নম্বর বা ফরম
  • পাসপোর্টের ফটোকপি
  • প্রতিষ্ঠান বা এজেন্সির ই-মেইল

কীভাবে সিল করা খাম পাঠাতে হয়? ই-মেইলে পাঠানোর উপায় কী?

বর্তমানে WES ডিজিটাল ভেরিফিকেশন গ্রহণ করে। যেমন নির্দিষ্ট এজেন্সি বা প্রতিষ্ঠানের ই-মেইলে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল মেইল থেকে পাঠানো যায়। এছাড়া সিলগালা খাম সরাসরি এজেন্সির ঠিকানায় কুরিয়ার (যেমন: DHL, FedEx) করারও নিয়ম রয়েছে। এতে কাগজ নিরাপদে এবং দ্রুত পৌঁছায়।

ECA বা WES করতে আনুমানিক খরচ কত এবং কীভাবে জমা দিতে হয়?

অনলাইনে ফরম পূরণ করার পর আবেদন ফি একেক দেশে একেক রকম হয়ে থাকে, যা ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলার হিসেবে পেমেন্ট করতে হয়। অপরদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সিল করা খাম বা ই-মেইল করতে ডকুমেন্টের ওপর নির্ভর করে ১ থেকে ২ হাজার টাকাও খরচ হতে পারে, যা নির্ধারিত চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হয়।

ECA/WES ভেরিফিকেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

আমি কি সিলগালা খামটি নিজে এজেন্সিতে পাঠাতে পারবো?
হ্যাঁ, তবে খামটি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের হতে হবে এবং সিল থাকা বাধ্যতামূলক। খামটি একবার মুখ বন্ধ করার পর আর খোলা যাবে না। কোনোভাবে খোলা হলে তা বিদেশের এজেন্সিতে গ্রহণযোগ্য হবে না।
IQAS বা ICES-এর নিয়ম কি WES-এর মতোই?
প্রায় একই, তবে প্রতিটি এজেন্সির নিজস্ব রিকোয়েস্ট ফরম থাকে যা আবেদনের সাথে যুক্ত করতে হয়। আমাদের সহায়তা নিলে আমরা আপনার টার্গেটেড এজেন্সির নিয়ম অনুযায়ী সব ঠিক করে দেবো।
ভেরিফিকেশন সম্পন্ন হতে কতদিন সময় লাগে?
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট ও সনদ প্রস্তুত এবং সিলগালা করতে ১৫-২০ দিন সময় লাগে। এরপর কুরিয়ার ও বিদেশের এজেন্সির প্রসেসিং মিলিয়ে মোট ১ থেকে দেড় মাস সময় লাগতে পারে।
আমার ট্রান্সক্রিপ্ট তোলা নেই, আমি কি সরাসরি WES-এর আবেদন করতে পারবো?
না, ভেরিফিকেশনের প্রধান শর্তই হলো ট্রান্সক্রিপ্ট। আপনার যদি ট্রান্সক্রিপ্ট তোলা না থাকে, তবে আগে ট্রান্সক্রিপ্ট তোলার জন্য আবেদন করতে হবে এবং সেটি হাতে পাওয়ার পরই সিলগালা করার জন্য আবেদন করতে হবে।
আমি বিদেশে আছি, আমার ভেরিফিকেশন কে করে দেবে?
আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমাদের প্রফেশনাল টিম আপনার হয়ে সম্পূর্ণ প্রসেস সম্পন্ন করে সরাসরি এজেন্সিতে পাঠাতে পারবে। আপনার শুধু প্রয়োজনীয় ডকুমেন্টের সফট কপি এবং রেফারেন্স নম্বর (যদি থাকে) আমাদের প্রদান করতে হবে।

কেন আমাদের সহায়তা নিবেন

নির্ভুল ও দ্রুত সমাধান

আমরা প্রতিটি কাজ নির্ভুলভাবে এবং দ্রুত সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনার মূল্যবান সময়ের গুরুত্ব বুঝে আমরা এমনভাবে কাজ করি, যাতে আপনি অপ্রয়োজনীয় দেরি বা ঝামেলা ছাড়াই সঠিক সমাধান পেতে পারেন।

অগ্রিম টাকা ছাড়াই সেবা

অনলাইনে অনেকেই অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হন, তবে আমাদের সেবা নিতে কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না। কাজ সম্পন্ন হওয়ার পরই আপনি বিল পরিশোধ করবেন, ফলে আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে আমাদের সার্ভিস নিতে পারেন।

অভিজ্ঞতা ও দক্ষতা

আমাদের নিজস্ব টিম রয়েছে যারা এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছে, ফলে আমরা বিভিন্ন জটিল সমস্যার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতা ও দক্ষতার কারণে আমরা দ্রুত এবং কার্যকরভাবে আপনার সমস্যার সমাধান দিতে সক্ষম।

বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতা

যেহেতু অগ্রিম কোনো টাকা দিতে হয় না, তাই প্রতারিত হওয়ার কোনো ঝুঁকি থাকে না। আমরা প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করি। কাজের প্রতিটি ধাপে আপনাকে আপডেট দেওয়া হবে, আপনি নিজেই মোবাইল দিয়ে যাচাই করতে পারবেন।

আমাদের সেবা নেওয়া গ্রাহকদের মতামত

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

Nu Help Center

সহায়তা পেতে যোগাযোগ করুন

WhatsApp

Mohammad Emon

সরাসরি কল দিয়ে কথা বলতে

Call Now

Nu Help Center

আমাদের কাস্টমার ফিডব্যাক

Facebook

Nu Help Center

আমাদের ভিডিও গাইডলাইন দেখুন

YouTube