WhatsApp
Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI উত্তোলনের সঠিক নিয়মাবলি

National University MOI Certificate Application Process step by step guide

বিদেশে পড়াশোনা বা বিভিন্ন অফিসিয়াল কাজে অনেক সময় MOI Certificate (Medium of Instruction) প্রয়োজন হয়—কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই MOI উত্তোলন নিয়ে ঝামেলায় পড়েন। তবে চিন্তার কিছু নেই, সঠিক গাইড অনুসরণ করলে সহজেই NU MOI Certificate বা National University MOI Certificate সংগ্রহ করা যায়। এ বিষয়ে অনলাইনে অনেক তথ্য পাওয়া গেলেও সেগুলো অনেক সময় অসম্পূর্ণ বা পরিষ্কার নয়। তাই এখানে আমরা একদম সহজভাবে দেখিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI উত্তোলন করার সম্পূর্ণ প্রক্রিয়া। অনেকেই জানতে চান—জাতীয় বিশ্ববিদ্যালয়ের MOI কীভাবে পাওয়া যায়?, কীভাবে MOI Certificate Application করবেন এবং MOI উত্তোলনের সঠিক নিয়ম কী।

এছাড়াও শিক্ষার্থীরা খুঁজে থাকেন MOI উত্তোলন করতে কতদিন সময় লাগে, MOI Certificate Fee কত, এবং আবেদন করার পর কীভাবে সংগ্রহ করবেন। অনেক ক্ষেত্রে কোন কোন বিষয়ে MOI দেয়, Required Documents, এবং University Verification সম্পর্কেও পরিষ্কার ধারণা প্রয়োজন হয়। এই পেজে আপনি পাবেন প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন পদ্ধতি, সময় ও খরচসহ Medium of Instruction (MOI) Certificate সংগ্রহের সম্পূর্ণ ধাপে ধাপে গাইড— এবং সরাসরি আমাদের সহায়তা যাতে আপনি কোনো ঝামেলা বা ভুল ছাড়াই দ্রুত আপনার MOI Certificate সংগ্রহ করতে পারেন।

কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI উত্তোলন করতে হয়?

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI Certificate উত্তোলনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসসহ সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে MOI শাখায় যেতে হবে। সেখান থেকে কাগজপত্র যাচাইয়ের পর নির্ধারিত ফি জমার অনুমতি দেওয়া হবে। এরপর ওয়ান স্টপ (কাউন্টার) থেকে চালান কপি সংগ্রহ করে সোনালী ব্যাংকে ফি জমা দিয়ে রশিদসহ আবার MOI শাখায় জমা দিতে হবে। কর্তৃপক্ষ কাগজপত্র যাচাইপূর্বক সনদ ইস্যুর পর সংগ্রহ করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের MOI উত্তোলনে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে?

নিচে দেওয়া সকল ডকুমেন্ট যুক্ত করতে হবে:
  • প্রিন্সিপাল রিকমেন্ডেশন লেটার
  • অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
  • রেজিস্ট্রেশন কার্ড
  • এডমিট কার্ড
  • সার্টিফিকেট
  • মার্কশিট
নোট: আবেদন করার সময় অবশ্যই সরাসরি এসে কাগজপত্র জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোন কোন বিষয়ে MOI Certificate দেয়?

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সকল বিষয়েই MOI দিয়ে থাকে। তবে যাদের ইংরেজি বিষয় ছিল তারা Medium of Instruction (MOI) পাবেন, এবং যাদের অন্য বিষয় ছিল যেমন: ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং ইত্যাদি তারা English Version MOI পাবেন। তবে কিছু বিষয় যেমন: বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও ডিগ্রী (পাস) কোর্স—তারা MOI সার্টিফিকেটের পরিবর্তে দেখতে MOI-এর মতোই “পাসিং গ্রেড বা প্রত্যয়নপত্র” পাবেন।

MOI উত্তোলনের জন্য সরকারি ফি কত এবং কীভাবে জমা দিতে হয়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের MOI Certificate Application ফি বাবদ ৮০০/- টাকা জমা দিতে হবে। এটি ম্যানুয়ালি নির্ধারিত পে-স্লিপের মাধ্যমে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে, অনলাইনে জমা দেওয়া যায় না। NU MOI Certificate উত্তোলনের পূর্বে ভালোভাবে দেখে নিবেন আপনার সনদে নামের বানানগুলো সঠিক আছে কিনা। কোথাও ভুল থাকলে আগে সংশোধন করে নিবেন, নয়তো MOI সনদেও ভুল নাম থেকে যাবে।

MOI সার্টিফিকেট উত্তোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

National University MOI Certificate পেতে কতদিন সময় লাগে?
সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI Certificate পাওয়া একটু কষ্টকর, তবে যদি সঠিকভাবে MOI Certificate Application করা হয় তাহলে দ্রুত পাওয়া যাবে। ১ দিনেই MOI Certificate উত্তোলনের প্রসেস জানতে আমাদের সহায়তা নিন।
Medium of Instruction & English Version MOI-এর পার্থক্য কী?
Medium of Instruction & English Version MOI-এর পার্থক্য তেমন বড় কিছুই না, শুধু বিষয় ভিন্নতার কারণেই দুই ধরনের MOI সনদ দেওয়া হয়। তবে দেশে ও বিদেশের যেকোনো কাজে ব্যবহারে উভয়ের সমান গুরুত্ব থাকে।
আমার রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড হারিয়ে গেলে কী করবো?
NU MOI Certificate উত্তোলন করতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন তার ফটোকপি সংযুক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে আবেদন জমা দিতে হবে। যদি কোনো ডকুমেন্ট না থাকে আপনার আবেদন গ্রহণ করা হবে না। তাহলে করণীয় কী? এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সহায়তা নিন।
আমি দূরে থাকি, অধ্যক্ষের সুপারিশ নেওয়া কঠিন তাহলে কী করবো?
NU MOI Certificate Application এর জন্য Principal Recommendation বাধ্যতামূলক। দূরে থাকার কারণে অনেকের জন্য সরাসরি গিয়ে সুপারিশ নেওয়া কঠিন হয়। এ ক্ষেত্রে কীভাবে আবেদন তৈরি করবেন এবং অধ্যক্ষের সুপারিশ ছাড়া আবেদন করা যায় কিনা—এসব বিষয়ে আপনি আমাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন।
নিজে না গিয়ে NU থেকে কীভাবে MOI সনদ উত্তোলন করা যায়?
হ্যাঁ পারবেন, আপনি বিদেশ থেকে বা ব্যস্ততার কারণে আসতে না পারলে আপনার MOI সার্টিফিকেট উত্তোলন করার জন্য কোনো প্রতিনিধিকে অথরাইজড লেটারের মাধ্যমে ক্ষমতা প্রদান করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে ধাপগুলো সম্পন্ন করলে আপনার MOI Certificate সংগ্রহ করতে পারবেন। এ বিষয়ে আমাদের সহায়তা নিতে যোগাযোগ করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের MOI সার্টিফিকেটের নমুনা দেখতে চাই।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের MOI Certificate Sample দেখতে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে আপনার কোর্স ও বিষয় অনুযায়ী নমুনা দেখাতে পারবো।

কেন আমাদের সহায়তা নিবেন

নির্ভুল ও দ্রুত সমাধান

আমরা প্রতিটি কাজ নির্ভুলভাবে এবং দ্রুত সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনার মূল্যবান সময়ের গুরুত্ব বুঝে আমরা এমনভাবে কাজ করি, যাতে আপনি অপ্রয়োজনীয় দেরি বা ঝামেলা ছাড়াই সঠিক সমাধান পেতে পারেন।

অগ্রিম টাকা ছাড়াই সেবা

অনলাইনে অনেকেই অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হন, তবে আমাদের সেবা নিতে কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না। কাজ সম্পন্ন হওয়ার পরই আপনি বিল পরিশোধ করবেন, ফলে আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে আমাদের সার্ভিস নিতে পারেন।

অভিজ্ঞতা ও দক্ষতা

আমাদের নিজস্ব টিম রয়েছে যারা এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছে, ফলে আমরা বিভিন্ন জটিল সমস্যার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতা ও দক্ষতার কারণে আমরা দ্রুত এবং কার্যকরভাবে আপনার সমস্যার সমাধান দিতে সক্ষম।

বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতা

যেহেতু অগ্রিম কোনো টাকা দিতে হয় না, তাই প্রতারিত হওয়ার কোনো ঝুঁকি থাকে না। আমরা প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করি। কাজের প্রতিটি ধাপে আপনাকে আপডেট দেওয়া হবে, আপনি নিজেই মোবাইল দিয়ে যাচাই করতে পারবেন।

আমাদের সেবা নেওয়া গ্রাহকদের মতামত

আমাদের সাথে যোগাযোগ করুন সহজেই

Nu Help Center

সহায়তা পেতে যোগাযোগ করুন

WhatsApp

Mohammad Emon

সরাসরি কল দিয়ে কথা বলতে

Call Now

Nu Help Center

আমাদের কাস্টমার ফিডব্যাক

Facebook

Nu Help Center

আমাদের ভিডিও গাইডলাইন দেখুন

YouTube